সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রতিমন্ত্রী বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ শিগগিরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে গণবিজ্ঞপ্তি বেনজীর গ্রেফতারে নতুন তথ্য, জাতীয় সংসদে বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী X Force Group-এর সহযোগিতায় বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

অকেজো অবস্থায় রয়েছে স্লুইস গেট :ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬
  • ২৫ মোট ভিউ
নাটোরের সিংড়ায় দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্লুইস গেট। এতে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে হুমকিতে পড়েছে শত শত বিঘা জমির ধান।স্থানীয় সূত্র জানায়, সিংড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাঁসপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্লুইস গেট দীর্ঘদিন ধরে অকেজো। এদিকে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে আত্রাই নদীতে পানি বেড়েছে।

এতে ভাঙা স্লুইস গেট দিয়ে পানি ঢুকে হাঁসপুকুরিয়া, নিংগইন ও তাজপুর বিলের প্রায় ৬০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে কৃষকরা। স্লুইস গেটটি দ্রুত চালু করতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।স্থানীয় কৃষকরা জানান, সরকারি কোনো উদ্যোগের অপেক্ষা না করে ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন তারা। কৃষকসহ গ্রামবাসী একত্রিত হয়ে বালুর বস্তা দিয়ে ভাঙা স্লুইসগেটে অস্থায়ী বাঁধ নির্মাণের চেষ্টা করছেন।

তবে নদীর পানি যেভাবে বাড়ছে, তাতে এই চেষ্টা কতক্ষণ টিকবে, তা নিয়ে সংশয় কাটছে না তাদের।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঝুঁকিপূর্ণ এলাকায় তাৎক্ষণিক বাঁধ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন

One thought on "অকেজো অবস্থায় রয়েছে স্লুইস গেট :ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital